চিকেন কারি

7m
Serves 1
youtube.com

Directions

  1. 1একটা কড়াইতে ১০০ মিলি সরিষার তেল গরম করে ৫০০ গ্রাম কাটা আলু ভেজে নিতে হবে।
  2. 2আলুতে অর্ধ চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিতে হবে।
  3. 3১.৫ কেজি চিকেন কেটে তেলে ভেজে নিতে হবে।
  4. 4ভাজা চিকেন একটা বাটিতে রাখতে হবে।
  5. 5তেলে ১টি তেজপাতা, ২টি ছোট দারচিনি, ৪টি এলাচ, ১ চা চামচ জিরা দিয়ে ভেজে নিতে হবে।
  6. 6২৫০ গ্রাম কাটা পেঁয়াজ ভেজে নিতে হবে।
  7. 7২০০ গ্রাম ফেঁটা দই, ১.৫ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ৮-৯টি কাঁচা লঙ্কা, স্বাদমত নুন, ভাজা চিকেন মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।
  8. 8ভাজা পেঁয়াজে ২ চা চামচ আদা ও রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।
  9. 9২টি টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  10. 10ভাজা আলু, ম্যারিনেট করা চিকেন, ভালো করে মিশিয়ে নিতে হবে।
  11. 11পরিমাণমতো জল দিয়ে ৭-৮ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে।
  12. 12স্বাদমতো ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

Ingredients

  • 500 গ্রাম আলু
  • 250 গ্রাম পেঁয়াজ
  • 100 মিলি সরিষার তেল
  • 0.5 চা চামচ হলুদ গুঁড়ো
  • 1 নুন
  • 1.5 কেজি চিকেন
  • 1 টি তেজপাতা
  • 2 টি দারচিনি
  • 4 টি এলাচ
  • 1 চা চামচ জিরে
  • 200 গ্রাম টক দই
  • 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • 2 চা চামচ ধনে গুঁড়ো
  • 1 চা চামচ গরম মশলা
  • 8 টি কাঁচা লঙ্কা
  • 2 চা চামচ আদা ও রসুন বাটা
  • 1 চা চামচ হলুদ গুঁড়ো
  • 2 টি টমেটো বাটা
  • 1 ধনেপাতা কুচি

Equipment

কড়াইকাটা বোর্ডছুরিblender

Tips

  • আলু 60% ভাজলেই ওঠাতে হবে।
  • চিকেন আগে ভেজে নেওয়ার ফলে চিকেনের গন্ধ থাকবে না।
  • দই দেওয়ার ফলে গ্রেভিটা রিচ হবে এবং চিকেন টেন্ডার হবে।
  • প্রথমে জল দেওয়া যাবে না।